অন্যান্য ধর্ম

বড় বড় বিজ্ঞানীরা কি জাহান্নামে যাবে ? ইসলাম কি বলে ?

বিধর্মীদের জান্নাত-জাহান্নামে যাওয়ার শরিয়াহ মাপকাঠি কি ?

 

বড় বড় বিজ্ঞানী, কবি, সাহিত্যিকরা কেন জান্নাতে যাবে না, এটা নিয়ে দেখি নাস্তিকদের আফসোসের শেষ নাই। তাদের কথা হলো এই বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, সমাজ সেবকদের দ্বারা আমরা এত এত উপকার পেয়েছি, তাহলে তারা কেন জাহান্নামে যাবে ? নাস্তিকদের মতে, বড় বড় বিজ্ঞানীদের কে জাহান্নামে প্রেরণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অবিচার ছাড়া আর কিছুই না। (নাউজুবিল্লাহ)

 

কিন্তু মূর্খ নাস্তিকরা এটা জানে না যে, বাইবেল মতে, কোনো নাস্তিকও স্বর্গে যেতে পারবে না।

Psalms 53:1 - The fool hath said in his heart, There is no God. Corrupt are they, and have done abominable iniquity: there is none that doeth good. (KJV)

মাদার তেরেসা, ফ্লোরেন্স নাইটিংগেল উনারা যখন উনাদের স্বর্গে যাবেন, তখন নাস্তিকদের ঘাড় ধাক্কা দিয়ে উনাদের বাইবেলের বর্ণিত নরকে ফেলে দিবেন। বড় বড় বিজ্ঞানী, কবি, সাহিত্যিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জাহান্নামে নিক্ষেপ করবেন, এই প্রশ্নের উত্তরটা আমরা মুসলমানরাও ভালোভাবে দিতে পারি না।

 

ব্যাপারটা একটু সহজ ভাবে বুঝিয়ে বলি।

 

আপনি আপনার সন্তানকে বাড়িতে বসিয়ে যতই ভালোভাবে পড়াশোনা করান, যদি তাকে স্কুলে ভর্তি না করান, তাহলে সে কি Class 5 এর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ? কখনোই পারবে না। স্কুলের হেডমাস্টার কখনোই আপনার সন্তানকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিবেন না।

ঠিক সেই রকমই, কোনো বিধর্মী ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, তাহলে তাকে সবার আগে ঈমানের স্কুলে ভর্তি হতে হবে। ঈমানের স্কুলে ভর্তি না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না।

 

 

আরে সন্তান জন্ম নেওয়ার পর পিতা-মাতা যদি তার জন্মনিবন্ধন না করায়, তাহলে সেই সন্তান স্কুলে ভর্তি হতে পারবে না। বড় হয়ে সে জাতীয় পরিচয়পত্র খুলতে পারে না। একপ্রকার রাষ্ট্রবিহীন নাগরিক হয়ে সারা জীবন থাকবে সে। এখন আপনার সন্তান যতই চিল্লাচিল্লি করুক সে বাংলাদেশে জন্ম নিয়েছে, সে বাংলাদেশের একজন নাগরিক কিন্তু জন্ম নিবন্ধন ছাড়া তার এইসব দাবীর কোন কানাকড়িও মূল্য নেই।

 

আর সেখানে আপনি মহান রবকে অস্বীকার করে কীভাবে চিরস্থায়ী জান্নাতের স্বপ্ন দেখেন ?

এখন আপনি বলতে পারেন, এই পৃথিবীতে যারা ধর্মকর্ম করে, তারা তো প্রায় সবাই সৃষ্টিকর্তায় বিশ্বাসী। তাহলে সৃষ্টিকর্তা কেন হিন্দু, ইহুদি, খ্রিস্টানদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন ? আসলে ইসলামি শরীয়াহ একটা কাঠামোর উপর দাড়িয়ে আছে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার উপর ঈমান আনলেই হবে না শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেও মানতে হবে।

Story Pin image

আর দেখুন, পৃথিবীর প্রায় সব ধর্মেই স্বর্গ-নরকের concept আছে। এরপরও কেন যে সবাই মুসলমানদের স্বর্গে যেতে চায়, সেটাই আমি বুঝি না। আপনি সারাজীবন মুসলমানদের স্বর্গ-নরকের concepet এর সমালোচনা করবেন, আবার মৃত্যুর পর “মাছের বড় মাথাটা আমার” এই আবদারটা তো ভাই, অনৈতিক। আপনি সারাজীবন যেই ধর্মের বিরোধিতা করবেন তাহলে মৃত্যুর পরে কিভাবে সেই ধর্মের স্বর্গে যাবেন ? আর সেই সৃষ্টিকর্তা কেনই বা আপনার সেই ইচ্ছা পূরণ করবেন ?

 

দেখুন আমরা তো কাউকে জান্নাতে যেতে নিষেধ করছি না। আমাদের কথা হলো এটাই আপনি সবার আগে আমাদের ঈমানের স্কুলে ভর্তি হন। এরপর আমরা সবাই হাত ধরাধরি করে একসাথে জান্নাতে যাব, ইনশাআল্লাহ। এখন আপনি স্কুলে ভর্তি হবেন না, আবার ফার্স্ট বেঞ্চে বসতে চাইবেন—এটা তো ভাই একটা পাগলামি ছাড়া আর কিছুই না।

 

[ এরকম আরো তত্ত্বীয় আলোচনা পেতে চাইলে খান প্রকাশনী থেকে প্রকাশিত আমার বই ২ টা সংগ্রহ করুন ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button