
জেলখানা কষ্টের জায়গা—এটা আমরা সবাই জানি। কিন্তু জেলখানার কষ্টগুলো আসলে কতটুকু কষ্টদায়ক, এ ব্যাপারে আমাদের মনে হয় কোনো ধারণাই নেই। আমার মতে, এই পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত।
এক, যারা জেল খাটছে; দুই, যারা জেল খাটেনি।
জেলখানার ভেতরেও আবার মানুষ দুই ভাগে বিভক্ত। এক, যাদের দেখা-সাক্ষাৎ আছে, যাদের পিসি কার্ডে/Prisoners Card [ কোন বন্দীর আত্মীয় স্বজন যদি তার নামে টাকা জমা করে তখন যেই কার্ডে টাকাটা জমা হয় ] টাকা পয়সা আসে। আর দুই, যাদের কোনো দেখা-সাক্ষাৎ নেই, যাদের পিসিতে কোনো টাকা-পয়সা আসে না।
এই পৃথিবীর মাঝে সবচেয়ে অসহায় হলো তারাই, যারা বছরের পর বছর জেল খাটে, যাদের আত্মীয়-স্বজনের সাথে কোনো দেখা-সাক্ষাৎ হয় না। যাদের পিসিতে কোনো টাকা পয়সা আসে না। জেলখানায় সাধারণভাবে মানুষকে শুধু একটা সাবান দেওয়া হয়, এছাড়া আর কিছুই দেওয়া হয় না।
তবে যারা convicted (সাজাপ্রাপ্ত), তাদেরকে একটা কয়েদি জামা, একটা পায়জামা আর একটা কয়েদি গামছা দেওয়া হয়। যদিও কয়েদি চাদর দেওয়ার নিয়ম আছে, তবে সেটা সবাই পায় না। কয়েদি কাপড় হচ্ছে একপ্রকার একটা চটের বস্তা। এটা সবসময় গায়ে দিলে গা গরম হয়ে যায়, চর্মরোগ দেখা দেয়।
কিন্তু যারা হাজতি Under Trial Prisoner বা বিচারাধীন বন্দী, তারা কোনো পোশাক পায় না। ঘুম থেকে ওঠার পরে একজন ব্যক্তির প্রথম প্রয়োজন কী, বলুন তো ? টুথপেস্ট, টুথব্রাশ, মেসওয়াক, দাঁতের মাজন প্রভৃতি। ধনী, গরিব, বস্তিবাসী সবাই কিন্তু সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজে।
এখন আপনার মনে চিন্তা আসতে পারে, কারাগারে তো সরকারী ভাবে টুথপেস্ট, টুথব্রাশ দেওয়া হয় না, তাহলে আসামিরা এগুলো সংগ্রহ করে কীভাবে ?

হ্যাঁ, কারাগারের ক্যান্টিনে এই জিনিসগুলো বিক্রি করা হয়। কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, যাদের দেখা-সাক্ষাৎ নাই, যাদের পিসিতে কোন টাকা পয়সা নেই, তারা কীভাবে তার একান্ত জরুরি জিনিস টুথপেস্ট, টুথব্রাশ সংগ্রহ করবে ?

হ্যাঁ, তখন সে ভিক্ষা করবে। তার একান্ত জরুরি জিনিস টুথপেস্ট, টুথব্রাশ মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে সংগ্রহ করবে। আমার পিতা-মাতা কেউ বেঁচে নেই। আমার ঘরে stepmother (সৎ মা)। ২০১৫ সালে জেলে ঢোকার পর, ১ম বছর আমার সৎ মা আমাকে কোনো টাকা-পয়সা দেয়নি। তখন আমাকেও ভিক্ষা করে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে টুথপেস্ট, টুথব্রাশ সংগ্রহ করে দাঁত মাজতে হয়েছে।
এখানে উল্লেখ্য আনসার আল ইসলাম নামক একটা গুপ্ত সংগঠনের মামলায় আমাকে জড়ানো হয়েছিল। এই আনসার আল ইসলাম বা আনসার উল্লাহ বাংলা টিমও আমাকে কোন সাহায্য সহযোগিতা করে নি। ফলশ্রুতিতে মানুষের কাছ থেকে ভিক্ষা করা ছাড়া আমার আর কোন গতি ছিল না।
আমি আসলে এখানে আপনাদের কে কারাগারের কঠিন বাস্তবতাটা বোঝাতে চাচ্ছি। একজন আসামির যদি দেখা-সাক্ষাৎ না থাকে বা তার পিসিতে যদি কোনো টাকা না থাকে, তাহলে তার চেয়ে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই।
আর কাপড়-চোপড়ের কথাটা তো বললাম না। পুলিশ তো আপনাকে এক কাপড়ে জেলে ঢুকিয়ে ছেড়ে দিবে, কিন্তু কারাগারে যাওয়ার পরে যে আপনাকে গোসল করতে হবে, লুঙ্গি-গামছা লাগবে, এগুলো আপনাকে কে দেবে? না, এগুলো সরকারিভাবে কাউকেই দেওয়া হয় না।
হয় কারাগারের প্রথম দিন আপনি গোসল না করে এক কাপড়ে থাকবেন, না হলে কারো কাছ থেকে ভিক্ষা করে আপনার প্রয়োজনীয় লুঙ্গি-গামছা সংগ্রহ করবেন। তবে কারাগারে ঢুকে প্রথম দিনই যদি আপনার সাক্ষাৎ আসে, তাহলে ব্যাপারটা ভিন্ন।
আমার কথা হলো এটাই সরকারকে অবশ্যই একজন বন্দীর মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে, যেন তাকে কারো কাছ থেকে এগুলো ভিক্ষা করতে না হয়। আর কারাগারের মশার কষ্টের কথা কী আর বলব ? একজন আসামিও রাতে মশার কামড়ের চোটে ঘুমাতে পারে না। জেলখানার প্রত্যেকটা দরজা-জানালাই উন্মুক্ত, লোহার শিক দিয়ে তৈরি।

জেলখানার দরজা-জানালা গুলো আমাদের বাসার দরজার মতো নয়, যে সন্ধ্যাবেলা দরজা-জানালা গুলো লাগিয়ে ফেললে ঘরে আর কোন মশা আসবে না। জেলখানার খোলা দরজা- জানালা দিয়ে সারা রাত মশা ঢূকে। সেই লোহার শিকের খোলা দরজায় স্বচ্ছ সাদা মশারি লাগিয়ে দিলে কারারক্ষীরা আসামিদের কে খুব ভালোভাবেই দেখতে পাবে। সরকারের একটু সদিচ্ছাই পারে আসামীদের কে রাতে একটু শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিতে।
আমাকে Donate করবেন যেভাবে
আমার ব্যক্তিগত #Bkash, #Nagad/#Rocket/#mCash নাম্বার 01345804924
আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার
Shafiur Rahman farab
Dutch bangla bank Ltd
A/c no 1321010018551
Moulvibazar Branch.
Routing Number 090581184
আমার Whatsapp/imo number 01345804924
নিশ্চিত হবার জন্য কেউ চাইলে আমাকে ভিডিও কলে দেখতে পারবেন।